আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নিরাপদ ভবিষ্যৎ গড়তে সাতক্ষীরায় ইয়ুথ অ্যাডাপ্টেশন ফোরামের ভূমিকম্প সচেতনতা ক্যাম্পেইন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে সাতক্ষীরায় শুরু হয়েছে ‘ভূমিকম্প সচেতনতা ক্যাম্পেইন–২০২৫’। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পরিচালিত হয়।
নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়, মহিষাডাঙ্গা উচ্চ বিদ্যালয়, ফিংড়ী আলিম মাদ্রাসা এবং ধুলিহর আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই ক্যাম্পেইন আয়োজন করা হয়। ইয়ুথ অ্যাডাপ্টেশন ফোরাম – সাতক্ষীরা উদ্যোগে এবং উত্তরণ ও সেভ দ্য চিলড্রেন–এর সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের ভূমিকম্পের আগে, চলাকালীন ও পরে করণীয় বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ ও সচেতনতা প্রদান করা হয়।
আয়োজকদের মতে, ভূমিকম্পের সময় আতঙ্ক নয়, বরং সঠিক প্রস্তুতি ও দ্রুত সিদ্ধান্তই জীবন বাঁচাতে পারে। শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে দুর্যোগ সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ইয়ুথ অ্যাডাপ্টেশন ফোরামের সদস্যরা বলেন, “মানুষকে নিরাপদ রাখতে, প্রস্তুত করতে এবং দুর্যোগ সচেতনতা ছড়িয়ে দিতে আমাদের উদ্যোগ—এসো, সচেতনতার মাধ্যমে গড়ে তুলি নিরাপদ ভবিষ্যৎ।”
দিনব্যাপী এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভূমিকম্প মোকাবিলায় বিভিন্ন কৌশল, নিরাপদ জায়গা চিহ্নিতকরণ এবং উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করে।
আয়োজক প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতেও এ ধরনের সচেতনতা কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

নিরাপদ ভবিষ্যৎ গড়তে সাতক্ষীরায় ইয়ুথ অ্যাডাপ্টেশন ফোরামের ভূমিকম্প সচেতনতা ক্যাম্পেইন

আপডেট সময়: ১০:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫