আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শপিংমলের চেয়ে খোলা মার্কেটে ক্রেতাদের ভিড়

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৪০:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

পাটকেলঘাটা প্রতিনিধি: শীতের আগমনে সাতক্ষীরার পাটকেলঘাটায় শুরু হয়েছে শীতবস্ত্র কেনাবেচার ব্যস্ততা। কাউন্সিল রোডের পুরাতন কাপড়ের হাটে গত দুই সপ্তাহ ধরে শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্কদের জন্য নানা ধরনের গরম কাপড় বিক্রি হচ্ছে। কম দামের কারণে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের ভিড়। বাজার ঘুরে দেখা গেছে, এলাকার গরিব ও নিম্নআয়ের মানুষদের পাশাপাশি মধ্যবিত্ত অনেক পরিবারও নতুন কাপড়ের দোকান বা শপিংমলের অর্ধেক বা তারও কম দামে পছন্দের শীতবস্ত্র কিনতে পুরাতন কাপড়ের মার্কেটে আসছেন। নাতির জন্য কাপড় কিনতে আসা ৫৪ বছর বয়সী ফয়জুদ্দীন বলেন, “শপিংমলের তুলনায় এখানে খুব অল্প দামে ভালো শীতের পোশাক পাওয়া যায়। শিশুদের জন্য সুন্দর ও বাহারি পোশাকও আছে।”
দুই সন্তানকে নিয়ে শীতের কাপড় কিনতে আসা শেফালী বেগম বলেন, “বড় দোকানে একদরে জিনিসপত্র বিক্রি করে, যা আমাদের মতো গরিব মানুষের পক্ষে কেনা কঠিন। তাই এসব খোলা দোকানই আমাদের ভরসা।”
খোলা মার্কেটের শীত পোশাক বিক্রেতা ইউসুফ আলী জানান, এখানে প্রায় ২০টি দোকান রয়েছে। তিনি বলেন, “গরিব মানুষ শুধু নয়, সন্ধ্যার পর ধনী লোকেরাও আমাদের দোকান থেকে কাপড় কিনে থাকেন। কারণ শীতের পোশাক খুবই কম দামে পাওয়া যায়।”
পুরাতন কাপড় ব্যবসায়ী সিদ্দিকুর রহমান বলেন, “আমাদের দোকানে প্রতিদিন ৪ থেকে ৫ হাজার টাকার মতো বিক্রি হয়। পুরো বাজারে প্রতিদিন প্রায় লাখ টাকার মতো লেনদেন হয়।” তিনি আরও জানান, প্রাচীন ঐতিহ্যের এই বাজারে শনিবার ও বুধবার হাটবারে বেচাকেনা দ্বিগুণ হয়ে থাকে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

শপিংমলের চেয়ে খোলা মার্কেটে ক্রেতাদের ভিড়

আপডেট সময়: ১১:৪০:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫