আজ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ Logo শ্যামনগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল Logo তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণীর পাশে ইউএনও Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

যশোরে কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:১২:০০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

যশোরে বিজিবির অভিযানে কোটি টাকার স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সদর উপজেলার দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে বিকাশ কুমার ঘোষকে (৩৪) আটক করে। বিকাশ কুমার ঘোষ কুষ্টিয়ার মিরপুরের বাসিন্দা। বিজিবি জানায়, এদিন ভোর সাড়ে ৫টার সন্দেহজনক চলাফেরা দেখে তাকে থামানো হয়। এসময় প্যান্টের পকেটে লুকিয়ে রাখা ৫১৫.৯ গ্রাম ওজনের তিনটি স্বর্ণবার ও চারটি স্বর্ণালংকার উদ্ধার হয়। এছাড়া, তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন, হাতঘড়ি ও নগদ ১ হাজার ৫৪৯ টাকা জব্দ করা হয়। জব্দ স্বর্ণ ও সামগ্রীর মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৩ লাখ ৫৯ হাজার ৮০৭ টাকা। ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিকাশ জানান, ঢাকার তাঁতিবাজার থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তার বিরুদ্ধে মামলা দিয়ে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ

যশোরে কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক

আপডেট সময়: ০৮:১২:০০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫