আজ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ Logo শ্যামনগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল Logo তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণীর পাশে ইউএনও Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের পথসভা ও দোয়া অনুষ্ঠান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:২০:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

কালীগঞ্জ: সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন গতকাল (৬ ডিসেম্বর) বিকেলে বিষ্ণুপুর ৭নং ওয়ার্ড চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে পথসভা ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ পাঁচ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের দেশ স্বাধীন হয়েছে। বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০০১ সালে যে উন্নয়ন হয়েছিল, বিগত ৫৪ বছরে সেই উন্নয়ন কালিগঞ্জে আর হয়নি।” তিনি আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন বেগম খালেদা জিয়ার জন্য এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার আহ্বান জানান। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান বাবু। সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব আজিজুর রহমান খাঁ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা দেশের গণতন্ত্র রক্ষার জন্য সকলের সহমত এবং সমর্থনের আহ্বান জানান। এছাড়া, উপস্থিতরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া মোনাজাত করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ

কালীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের পথসভা ও দোয়া অনুষ্ঠান

আপডেট সময়: ০৭:২০:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫