আজ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ Logo শ্যামনগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল Logo তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণীর পাশে ইউএনও Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:৩১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

শেখ হাসান গফুর: সাতক্ষীরায় সদ্য শেষ হওয়া আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ও অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতায় আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামানের বিরুদ্ধে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করে। একইভাবে আন্তঃ স্কুল ও মাদ্রাসা পর্যায়ে টেবিল টেনিস, দাবা ও সাতার প্রতিযোগিতার বরাদ্দের টাকাও বণ্টনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, ২৪–২৭ নভেম্বর সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে জেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেন। টুর্নামেন্টের জন্য মোট বরাদ্দ ছিল ৪ লাখ ২৬ হাজার টাকা, যা অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যাতায়াত ও পুরস্কারের জন্য দেওয়া হওয়ার কথা ছিল। তবে সদর উপজেলায় থাকা প্রতিষ্ঠানগুলোকে ২ হাজার টাকা, দূরের প্রতিষ্ঠানগুলোকে ৩ হাজার টাকা দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এতে দেড় লাখ টাকারও বেশি টাকা আত্মসাৎ হয়েছে।

আনুষ্ঠানিক প্রতিযোগিতার সময় সাতক্ষীরা ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ, সাতক্ষীরা সরকারি কলেজ, কালিগঞ্জ ডিগ্রী কলেজ ও তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষরা জানিয়েছেন, তাদের টিমগুলো অংশগ্রহণের জন্য বরাদ্দিত খরচের সম্পূর্ণ টাকা পাননি। অনেক ক্ষেত্রে ফাইনাল খেলার খরচ পুরস্কারের সঙ্গে যুক্ত করা হয়েছে।

অভিযোগের জবাবে জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামন বলেন, দূরত্ব অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খরচ দেওয়া হয়েছে। আন্তঃ স্কুল ও মাদ্রাসা পর্যায়ের বরাদ্দের বিষয়ে তিনি খাতাপত্র না দেখে মন্তব্য করতে পারেননি এবং অফিসে আসার জন্য সময় চেয়েছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

আপডেট সময়: ১২:৩১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫