আজ বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সুষ্ঠু নির্বাচনই একমাত্র এজেন্ডা: জেলা প্রশাসক আফরোজা আখতার Logo সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান ও ইউনিয়ন বিএনপি’র অফিস উদ্বোধন Logo সাতক্ষীরায় যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান—প্রভাষক ওমর ফারুক Logo দেবহাটার সখিপুর হাইস্কুলের রজত জয়ন্তী উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ ও আর্থিক সহায়তা প্রদান Logo তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা Logo সাতক্ষীরায় ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিতি সভা Logo ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার, ব্যয় ১৮১ কোটি টাকা Logo তালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত Logo সাতক্ষীরা ২ আসনে জনগণের আস্থার প্রতীক বিএনপির ধানের শীষ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা–২ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল খালেকের গণসংযোগ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা–২ (সদর–দেবহাটা) আসনে বৈষম্যহীন, ইনসাফপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর পক্ষে গণরায় দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় পৌরসভার ৫নং ওয়ার্ড জামায়াত আয়োজিত নির্বাচনী গণসংযোগে তিনি এ আহ্বান জানান।

গণসংযোগে জামায়াতে ইসলামী সমর্থিত নেতাকর্মী ও স্থানীয় মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। একপর্যায়ে গণসংযোগটি নির্বাচনী মিছিলে পরিণত হয়।

এ সময় শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি খোরশেদ আলম, সহকারী সেক্রেটারি মাস্টার বদিউজ্জামান, ৫নং ওয়ার্ড আমীর প্রভাষক আব্দুল হান্নান, সেক্রেটারি প্রভাষক আমিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাধারণ ভোটারদের কেউ কেউ বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির শাসন দেখেছেন; এবার জামায়াত ক্ষমতায় এলে কেমন শাসনব্যবস্থা হবে, তা দেখতে আগ্রহী।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “নির্বাচিত হলে অবহেলিত সাতক্ষীরাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলব। ভোটারদের প্রত্যাশা অনুযায়ী সাতক্ষীরাকে নতুনভাবে সাজানো হবে।”

তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস–চাঁদাবাজিমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। ব্যবসায়ীদের জন্য সুদমুক্ত ঋণ, নিরাপদ পরিবেশ ও ন্যায়ভিত্তিক প্রশাসন নিশ্চিত করা হবে। ভোটারদের তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সুষ্ঠু নির্বাচনই একমাত্র এজেন্ডা: জেলা প্রশাসক আফরোজা আখতার

সাতক্ষীরা–২ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল খালেকের গণসংযোগ

আপডেট সময়: ১২:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫