আজ বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সুষ্ঠু নির্বাচনই একমাত্র এজেন্ডা: জেলা প্রশাসক আফরোজা আখতার Logo সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান ও ইউনিয়ন বিএনপি’র অফিস উদ্বোধন Logo সাতক্ষীরায় যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান—প্রভাষক ওমর ফারুক Logo দেবহাটার সখিপুর হাইস্কুলের রজত জয়ন্তী উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ ও আর্থিক সহায়তা প্রদান Logo তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা Logo সাতক্ষীরায় ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিতি সভা Logo ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার, ব্যয় ১৮১ কোটি টাকা Logo তালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত Logo সাতক্ষীরা ২ আসনে জনগণের আস্থার প্রতীক বিএনপির ধানের শীষ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে সংলাপ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৫০:১৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সেবা নিশ্চিতকরণের বিষয়ে উপজেলা প্রশাসন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালেই উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা এ সংলাপের আয়োজন করে। সংলাপে “ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিজ” প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে ধারণা দেন সংস্থার উপদেষ্টা দিলিপ দাস। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি স্বরস্বতী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। সঞ্চালনা করেন সংস্থার প্রোগ্রাম অফিসার মনিশংকর হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা আলেয়া খাতুন, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান ও সেলিম হায়দার। বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর সুপেয় পানি সংকট, বাল্যবিবাহের ঝুঁকি, ভাতা প্রদান প্রক্রিয়ার জটিলতা ও কাটছাঁটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসব ভাতা সহজে, স্বচ্ছভাবে এবং যোগ্য উপকারভোগীদের নিকট পৌঁছাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সুষ্ঠু নির্বাচনই একমাত্র এজেন্ডা: জেলা প্রশাসক আফরোজা আখতার

তালায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে সংলাপ

আপডেট সময়: ০৫:৫০:১৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫