আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

উদ্ধারপ্রাপ্ত নারী-কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে সারভাইভারদের মাঝে হাঁস বিতরণ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

মাসুদ আলী: উদ্ধারপ্রাপ্ত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সারভাইভারদের মাঝে হাঁস ও হাঁসের খাদ্য বিতরণ করেছে সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ (সিডব্লিউসিএস)। ফাউন্ডেশন ফি’র আর্থিক সহযোগিতায় মানব পাচার ও যৌন নির্যাতনের শিকার নারী-কিশোরীদের অর্থনৈতিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় দুই দিনব্যাপী হাঁস পালন প্রশিক্ষণ শেষে রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় পলাশপোল বৌ বাজারস্থ সিডব্লিউসিএস ট্রেনিং সেন্টারে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডব্লিউসিএস এর লিয়াজো অ্যান্ড কমিউনিকেশন অফিসার মো. রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা শরিফুল ইসলাম। প্রধান অতিথি নাজমুন নাহার সারভাইভারদের উদ্দেশে বলেন, “আপনারা যে দুই দিনব্যাপী হাঁস পালনের প্রশিক্ষণ নিয়েছেন, তা ভবিষ্যতে আপনাদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। নিয়মিত হাঁস পালন ও খামার কার্যক্রমের মাধ্যমে সংসারের ব্যয় নির্বাহ ও সন্তানদের পড়াশোনার খরচ বহন করতে পারবেন।” তিনি আরও সতর্ক করে বলেন, “কোনোভাবেই দালালচক্রের প্রলোভনে পড়া যাবে না। চাকরি, বিয়ে, প্রেম কিংবা ভ্রমণের প্রস্তাব পেলেই পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ বা সিডব্লিউসিএস–কে তাৎক্ষণিকভাবে জানাতে হবে।” প্রাণিসম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, সঠিক নিয়মে হাঁস পালন করলে স্বল্প ব্যয়ে ভালো লাভ পাওয়া যায়। ডিম উৎপাদনের মাধ্যমে সারভাইভারদের হাতে নগদ অর্থ আসবে, যা তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংস্থাটি জানায়, নারী ও কিশোরীদের প্রতি মানব পাচার ও নির্যাতন প্রতিরোধ এবং ভুক্তভোগীদের পুনর্বাসনে সিডব্লিউসিএস দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এ প্রশিক্ষণ ও হাঁস বিতরণ কর্মসূচির লক্ষ্য- সারভাইভারদের স্বনির্ভর করে তোলা এবং সমাজে তাদের নিরাপদ অবস্থান নিশ্চিত করা। অনুষ্ঠানের শেষে মোট ১৫ জন নারী ও কিশোরীর মাঝে হাঁস ও হাঁসের খাদ্য বিতরণ করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

উদ্ধারপ্রাপ্ত নারী-কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে সারভাইভারদের মাঝে হাঁস বিতরণ

আপডেট সময়: ০৭:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫