আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সুন্দরবনে তিন জলদস্যু মাদকসহ সেনাবাহিনী ও বিজিবির হাতে আটক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৫৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

আব্দুল হান্নান, শ্যামনগর: সুন্দরবনের জলদস্যু ও সীমান্তবর্তী এলাকার কুখ্যাত মাদক চোরাচালানকারী আরজ খানসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ১৩৫ ইয়াবা, তিনটি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—পশ্চিম কৈখালি গ্রামের শেখ সামছুর রহমানের ছেলে আরজ খান ওরফে আর এস খান (৫০), মতিয়ার গাজীর ছেলে সোহরাব গাজী (৪০) এবং ফজলুল হক গাজীর ছেলে ফরহাদ হোসেন (৩৬)।

কালিগঞ্জ সেনাক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরজ খান দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান, সুন্দরবনে জলদস্যুতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাঁর নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র ভারত সীমান্ত থেকে মাদকসহ বিভিন্ন চোরাচালানপণ্য এনে সুন্দরবনের ভেতর মজুত করত। পরে এসব পণ্য দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। তাঁর বিরুদ্ধে মাদক, চোরাচালান এবং গণধর্ষণের মামলাও রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ দল শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাঁদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর মোল্লা জানান, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার সকালে তাঁদের আদালতে পাঠানো হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সুন্দরবনে তিন জলদস্যু মাদকসহ সেনাবাহিনী ও বিজিবির হাতে আটক

আপডেট সময়: ১১:৫৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫