মাসুদ আলী: সাতক্ষীরা-২ আসনে (সদর-দেবহাটা) ধানের শীষের প্রার্থী মো. আব্দুর রউফকে বিজয়ী করতে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে শহরের পাসপোর্ট অফিস সংলগ্ন ছায়া মার্কেটে সাতক্ষীরা পৌর বিএনপি আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. কামরুজ্জামান কামু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন। এসময় আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি মিলন সিকদার, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান বাবু প্রমুখ। আলোচনা সভায় সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী রউফকে বিজয়ী করতে পৌর বিএনপির আলোচনা সভা
-
আজকের বাণী - আপডেট সময়: ০৫:৫৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- ২১৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























