আব্দুর রহমান: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধা যাচাই-২০২৫ আগামী ২১ ডিসেম্বর থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে। এতে সাতক্ষীরা জেলায় অংশ নেবে ৮ হাজার ১৫৩ জন শিক্ষার্থী। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, চার দিনে চার বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে দুপুর ১২টা ৩০ মিনিটে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে। ২১ ডিসেম্বর, রোববার: বাংলা, ২২ ডিসেম্বর, সোমবার: ইংরেজি, ২৩ ডিসেম্বর, মঙ্গলবার: প্রাথমিক গণিত, ২৪ ডিসেম্বর, বুধবার: বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান। জেলার সাতটি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে সদর উপজেলায়- ১ হাজার ৭৪৩ জন। এরপর তালায় ১,২৫৪ জন এবং কলারোয়ায় ১,২২৭ জন। আশাশুনিতে ১,১২৬ জন, দেবহাটায় ৫৮৯ জন। কালিগঞ্জে ১১০১ ও শ্যামনগর উপজেলার ১১১৩ জন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রতালিকা, দায়িত্ব বণ্টন, প্রশ্নপত্র ব্যবস্থাপনা এবং তদারকি- সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় প্রাথমিকের মেধা যাচাই ২১ ডিসেম্বর, অংশ নিচ্ছে ৮ হাজারের বেশি শিক্ষার্থী
-
আজকের বাণী - আপডেট সময়: ১০:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- ১৪২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























