দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় বিনামূল্যে চক্ষু (চোখ) ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ছানি রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন সেবা প্রদান করা হয়। সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। এসময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সাস-এর সিনিয়র রিজিওনাল ম্যানেজার (ঋণ কর্মসূচি) মো. শাহিনুর রহমান, রিজিওনাল ম্যানেজার (ঋণ কর্মসূচি) মো.আসাদুজ্জামান, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. আলমগীর হোসেন, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শেখ জহিরুল ইসলাম, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা শামীমা খাতুুন ও অন্যান্য স্বাস্থ্য পরিদর্শকগণ। স্থানীয় জনগণ বিনামূল্যে ছানি অপারেশন সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এই উদ্যোগকে মানবিক সেবামূলক গুরুত্বপূর্ণ কার্যক্রম বলে মন্তব্য করেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
দেবহাটায় বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প
-
রিপোর্টার - আপডেট সময়: ০৭:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- ১০৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























