আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:২৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এফ. এম. মান্নান কবীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মশিউর রহমানসহ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী। এবারের প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অংশ নেওয়া ২২টি স্টল স্থান পায়। প্রদর্শনীতে উন্নত ও অধিক উৎপাদনশীল জাতের গবাদিপশু—গাভী, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতর, সৌখিন পাখি, পোষা প্রাণীসহ বিভিন্ন ধরনের পশু-পাখি প্রদর্শিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা, আমিষ ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গবাদিপশু পালনের মাধ্যমে লাখো পরিবার জীবিকা নির্বাহ করছে। বর্তমান সরকার প্রাণিসম্পদ রক্ষা, উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে, যার ফলে উপজেলায় নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং উৎপাদনও বাড়ছে। বক্তারা আরও বলেন, জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী খামারি, উদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং আধুনিক প্রযুক্তি বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

আপডেট সময়: ০৭:২৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫