আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আমি এমপি হতে পারলে এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি চলেেব না: কাজী আলাউদ্দীন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:২৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন বলেছেন, “জনগণ আমাকে সুযোগ দিলে এলাকায় কোনো ধরনের দুর্নীতি ও চাঁদাবাজি চলতে দেব না।” মঙ্গলবার বিকেলে কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের থালনা সাইক্লোন সেন্টার মাঠে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। কাজী আলাউদ্দীন বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তাঁর হাত ধরেই শুরু হয় খাল খনন ও কৃষি উন্নয়ন। বেগম খালেদা জিয়ার মনোনয়নে এক সময় আপনাদের সেবা করেছি। এবার দেশনায়ক তারেক রহমান আবারও আমাকে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন। আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে খাল–নদী খননের মাধ্যমে চাম্পাফুলকে আবারো শস্য–শ্যামলা অঞ্চলে রূপান্তরিত করবো।” তিনি আরও বলেন, “থালনায় আরও দুটি সাইক্লোন সেন্টার নির্মাণ, শিক্ষার মানোন্নয়নসহ সামগ্রিক উন্নয়নে কাজ করবো।” সভায় সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কৃষ্ণপদ সেন। পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম গাজী প্রমুখ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

আমি এমপি হতে পারলে এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি চলেেব না: কাজী আলাউদ্দীন

আপডেট সময়: ০৭:২৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫