আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা-২ আসনে ভোটের মাঠে ধানের শীষের গনজোয়ার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে সাতক্ষীরা-২ আসনের (সাতক্ষীরা সদর-দেবহাটা) রাজনৈতিক অঙ্গন। দলীয় মনোনয়ন, প্রচারণার ধরন, মাঠপর্যায়ের সমর্থন ও সম্ভাব্য ভোট ব্যবস্থাপনা- সব মিলিয়ে আসনটি এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই আসনে বিএনপি ধানের শীষ প্রতীকে প্রার্থী করেছে দীর্ঘদিনের রাজনীতিক, জনপ্রিয় মুখ আলহাজ্ব মো. আব্দুর রউফকে। মনোনয়ন ঘোষণার পর থেকেই তিনি প্রচারণায় এগিয়ে আছেন বলে মনে করছেন স্থানীয় রাজনীতি-বিশ্লেষকরা।
গত কয়েকদিনে দেবহাটা, ভোমরা, আলিপুর, নাজমুল সরণী, কাটিয়া টাউন বাজার, আমতলা মোড়, বাঁশদহা, মাধবকাটি থেকে শুরু করে গ্রামাঞ্চলের হাট-বাজার পর্যন্ত ছুটে বেড়ানো ধানের শীষের প্রার্থীকে ঘিরে দেখা যাচ্ছে ব্যাপক সাড়া। ব্যবসায়ী, তরুণ ভোটার, ক্ষুদ্র কৃষক থেকে শুরু করে দিনমজুর- প্রায় সব শ্রেণির মানুষের সঙ্গে কথা বলে ভোট প্রার্থনা করছেন তিনি।
এসময় তার সঙ্গে থাকা স্থানীয় দলীয় নেতাকর্মীরা জানান, “রউফ সাহেব মাঠের মানুষ। মানুষ তাঁকে চেনে, কাছে পেতে চায়। এই সুযোগটাই তিনি কাজে লাগাচ্ছেন।”
এ আসনে তরুণ ভোটারের সংখ্যা তুলনামূলক বেশি। ভোটার তালিকা অনুযায়ী, ১৮-৩০ বছর বয়সী ভোটাররা আগামী নির্বাচনে বড় ভূমিকা রাখবে বলে ধারণা স্থানীয় পর্যবেক্ষকদের। তরুণ প্রজন্মের অংশ নেওয়া জনসমাগমে স্পষ্ট- ধানের শীষের প্রচারণায় তারা স্বতঃস্ফূর্তভাবেই যুক্ত হচ্ছে।
আমতলা মোড় এলাকার এক কলেজ শিক্ষার্থী বলেন, “পরিবর্তন চাই। এলাকার চাকরি, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন চাই। রউফ ভাইয়ের ওপর বিশ্বাস আছে।”
সাতক্ষীরা ২ আসনটিতে জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরাও প্রচারণায় রয়েছেন, তবে দৃশ্যমান জনসমর্থনের দিক থেকে ধানের শীষের প্রচারণাকে তুলনামূলকভাবে শক্তিশালী মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
তবে তারা মনে করিয়ে দেন- “সাতক্ষীরা-২ আসনে শেষ মুহূর্তের পরিস্থিতি গুরুত্বপূর্ণ। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক থাকলে আসনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।”
এদিকে, আব্দুর রউফের প্রচারণায় জেলা ও থানা যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
প্রচারণায় নিয়মিত অংশ নিচ্ছেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, শফিকুল আলম বাবু, আলী শাহীন, নজরুল ইসলাম, মাসুম রানা সবুজ, সুমনুর রহমানসহ বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতা। এতে প্রচারণার গতি বেড়েছে এবং সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
গণসংযোগে আব্দুর রউফ স্থানীয় সমস্যা, অবহেলিত স্থাপনা, সড়ক- যোগাযোগ উন্নয়ন, স্বাস্থ্যব্যবস্থা ও কৃষি-ভিত্তিক অর্থনীতিকে সামনে এনে কথা বলছেন। তিনি জানান- “সাতক্ষীরার উন্নয়নকে রাজনৈতিক প্রতিশ্রুতির বাইরে এনে স্থায়ী কাঠামো তৈরি করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণই আমার লক্ষ্য।” জনগণের সঙ্গে নিয়মিত কথোপকথন এবং স্থানীয় ইস্যু- ভিত্তিক প্রতিশ্রুতিগুলো তাঁর প্রচারণায় শক্তি যোগাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
বাজারে, রাস্তায়, চায়ের দোকানে, এমনকি ঘরে ঘরে আলোচনা- ধানের শীষ এবার প্রবলভাবে আলোচনায়। যদিও নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, পরিস্থিতি কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তা নির্ভর করছে নির্বাচনী পরিবেশের ওপর।
সাতক্ষীরা-২ আসনটি এখনো উন্মুক্ত প্রতিযোগিতার। তবে দিনের পর দিন মাঠে থাকা, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং সংগঠনের শক্তিশালী অংশগ্রহণের কারণে আলহাজ্ব আব্দুর রউফের প্রচারণা আপাতত অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে এমনটাই বলছেন স্থানীয় নির্বাচনী বিশ্লেষকরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সাতক্ষীরা-২ আসনে ভোটের মাঠে ধানের শীষের গনজোয়ার

আপডেট সময়: ০৭:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫