আজ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ Logo শ্যামনগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল Logo তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণীর পাশে ইউএনও Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বাঁশদহা ইউনিয়নের বাজারসহ সদরের বিভিন্ন স্থানে আব্দুর রউফের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:১৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

আব্দুর রহমান: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সাতক্ষীরা-২ আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে তিনি সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের রেউই বাজার, ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেটও বিতরণ করা হয়।

এসময় আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, “অবহেলিত সাতক্ষীরার সার্বিক উন্নয়নে বিএনপির ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। জনগণের চাওয়া–পাওয়া পূরণে আমি সবসময় কাজ করেছি, ভবিষ্যতেও করবো। সাতক্ষীরার মানুষ ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় কেউ রুখতে পারবে না। উন্নয়ন চাইলে ধানের শীষ প্রতীকে ভোট দিন।”

গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান, সাবেক যুগ্ম আহ্বায়ক ইন্তাজ আলী, আলিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান পল্টু, আলিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু, যুবদল নেতা আশরাফুল ইসলাম শিমুল, বাঁশদহা ইউনিয়ন কৃষক দলের সভাপতি ডা. আসাদুজ্জামান, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, সদস্য মো. আশরাফুল আলম, আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. লুৎফুল আলম খোকন ও আবুল হোসেন। এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ

বাঁশদহা ইউনিয়নের বাজারসহ সদরের বিভিন্ন স্থানে আব্দুর রউফের গণসংযোগ ও লিফলেট বিতরণ

আপডেট সময়: ০৮:১৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫