আজ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ Logo শ্যামনগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল Logo তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণীর পাশে ইউএনও Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত মানববন্ধন–র‌্যালি–আলোচনা সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:৪১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: “নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ের সামনে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে স্বদেশ সংস্থা সহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রতিনিধিসহ স্কুল–কলেজের শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর সহায়তায় স্বদেশ সংস্থার বাস্তবায়িত ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড’ প্রোগ্রামের এনগেজ নাউ প্রকল্পের অংশ হিসেবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ–পরিচালক নাজমুন নাহার বলেন, “নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাজের সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সাতক্ষীরায় সম্প্রতি ঘটে যাওয়া কিছু নির্মম ঘটনা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এসব সহিংসতা বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

আলোচনা সভায় স্বদেশ সংস্থার প্রধান নির্বাহী মাধব চন্দ্র দত্ত, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, যুব উন্নয়ন অধিদপ্তরের এডি এসমতারা বেগম, ব্রেকিং দ্য সাইলেন্সের আঃ মান্নান, সুশীলন-এর সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান, নবদিগন্তের পরিচালক বজলুল হুদা, প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি আশিক বিল্লাহ ও আবুল কালাম, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমাতুজ জোহরা, যুব প্রতিনিধি হৃদয় মণ্ডল, নারী ফুটবলার উর্মি খাতুন, হাসনা হেনা প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে সহযোগিতা বাড়ানো এবং ডিজিটাল নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত মানববন্ধন–র‌্যালি–আলোচনা সভা

আপডেট সময়: ০৬:৪১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫