আজ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ Logo শ্যামনগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল Logo তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণীর পাশে ইউএনও Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ঘোনায় আব্দুর রউফের গণসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:৩৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ ও নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে তিনি ঘোনা ইউনিয়নের ঘোনা বাজার, মোবারকের মোড়, সনকা বাজার ও ভাড়ুখালি বাজারে ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির প্রতীক ‘ধানের শীষে’ ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেটও বিতরণ করেন। গণসংযোগে আব্দুর রউফ বলেন, “গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের ভালোবাসাই আমার শক্তি। সাতক্ষীরার সার্বিক উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চাই।” তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল, এবং তৃণমূলের ঐক্য ও সমর্থন নিয়েই বিজয়ের লক্ষ্য অর্জন সম্ভব। গণসংযোগ শেষে তিনি ঘোনা বাজারসংলগ্ন মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, ঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন, আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. লুৎফুল আলম খোকনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গণসংযোগ ও লিফলেট বিতরণকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যা

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ

ঘোনায় আব্দুর রউফের গণসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন

আপডেট সময়: ০৭:৩৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫