আজ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ Logo শ্যামনগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল Logo তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণীর পাশে ইউএনও Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে ডা. শহিদুল আলমের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ ও পথসভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:৩৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

আশাশুনি-কালিগঞ্জ আসনে বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির সমর্থনে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার বুধহাটা করিম সুপার মার্কেট চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়। দুপুরের পর থেকেই উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বুধহাটা বাজারে জড়ো হন। আসর নামাজের পর অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হেনা মোস্তফা কামাল। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রফেসর ডা. শহিদুল আলম। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি। এই কর্মসূচি জনগণের ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।” বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তরিকুল হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন চেয়ারম্যান আজিজুর রহমান, আশাশুনি বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুল ইসলাম, উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি জুলফিকার আলী জুলি, উপজেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি আব্দুল লতিফসহ খাজরা ইউনিয়নের সার্চ কমিটির সদস্য রহুল কুদ্দুস মোল্লা, ইলিয়াস হোসেন, খাজরা যুবদলের সদস্য সচিব রাফসান জানি রাসেল, খাজরা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, ছাত্রদলের সভাপতি সেলিম হোসেন (লিটন), সহ-সভাপতি দেলোয়ার হোসেন, ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, যুগ্ম সম্পাদক বাদশা আলমগীরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পথসভা শেষে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং কর্মসূচির পক্ষে জনসমর্থন গড়ে তোলার আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ

আশাশুনিতে ডা. শহিদুল আলমের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ ও পথসভা

আপডেট সময়: ০৭:৩৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫