এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই- তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিস আফরোজা আখতার। তিনি বলেন, “খেলায় জয়-পরাজয় থাকবেই। তবে তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই।” অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত হাসান খান, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সদস্য জিল্লুর রহমান, মুফাচ্ছিনুল ইসলাম তপু, মোহিনী তাবাচ্ছুম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি, সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, ডিআইও-১ মো. মনিরুজ্জামান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য মো. আলতাপ হোসেন। উদ্বোধনী খেলায় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ ২-১ গোলে সাতক্ষীরা সিটি কলেজকে পরাজিত করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
-
রিপোর্টার - আপডেট সময়: ০৭:৩১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- ১০৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























