সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার দেবহাটা উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এম শরিফ আহম্মেদ, দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম ও মহিউদ্দীন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহাবুবুল আলম, উপজেলা জামায়াত আমীর মাওলানা অলিউল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাব সভাপতি আরকে বাপ্পা, ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ ও ইমরান বাশার। জেলা প্রশাসক বলেন, “সবার সহযোগিতায় সাতক্ষীরায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।” তিনি মাদক প্রতিরোধ, শিক্ষার প্রসার, অভিভাবক সচেতনতা, স্থানীয় সরকার ব্যবস্থায় সেবা বাড়ানো, ভূমি অফিসে দুর্নীতি বন্ধ এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, দেবহাটায় জুলাই স্মৃতিস্তম্ভ, আসিফ স্মৃতি স্টেডিয়ামসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত শুরু করা হবে। সীমান্ত এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, ভাঙন প্রতিরোধ ও সীমান্তে লাইটিং স্থাপনে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। সাতক্ষীরা-শ্যামনগর সড়কের নির্মাণ কার্যক্রমও নিয়মিত তদারকি করা হচ্ছে। সভায় স্থানীয়রা টেকসই বেড়িবাঁধ, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রের উন্নয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
দেবহাটায় জেলা প্রশাসকের মতবিনিময়
-
রিপোর্টার - আপডেট সময়: ০৭:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- ৯৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























