আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা-২ আসনে জামায়াত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল র‌্যালি

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

সুরাইয়া খাতুন: সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে শনিবার সকালে এক বিশাল মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা পলিটেকনিক কলেজ সংলগ্ন বাইপাসের গোলচত্ব্বর এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়ে বাইপাস সড়ক হয়ে সদরের ১৪টি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি আগরদাড়ি ইউনিয়নে গিয়ে শেষ হয়। র‌্যালিতে হাজারো মোটরসাইকেল অংশ নিলে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সড়কের দু’পাশে দাঁড়িয়ে পথচারী ও স্থানীয় জনতা হাত নেড়ে অংশগ্রহণকারীদের স্বাগত জানান।

র‌্যালিতে সাতক্ষীরা সদরের হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। জাতীয় পতাকা, ব্যানার, পোস্টার ও দলীয় পতাকায় সজ্জিত মোটরসাইকেল বহর ছিল শৃঙ্খলাপূর্ণ ও দৃষ্টিনন্দন।

র‌্যালিপূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “আমাদের লক্ষ্য সাতক্ষীরাকে নৈতিক ও উন্নত শহরে পরিণত করা। জনগণের ভোটের মাধ্যমে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হতে পারলে ৫ বছরের মধ্যেই দেশ সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্ত হবে।”

তিনি আরও বলেন, “তরুণরাই আমাদের সবচেয়ে বড় শক্তি, তারা পরিবর্তনের দূত হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি সাতক্ষীরার মানুষ এবার সত্যিকারের জনগণের প্রতিনিধিকে বেছে নেবে। নির্বাচিত হলে জনগণের সেবক হিসেবেই কাজ করবো।”

র‌্যালিতে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, শহর আমীর জাহিদুল ইসলাম, সদর আমীর মাওলানা মোফারফ হোসেন, সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, শহর সেক্রেটারী খোরশেদ আলম, শহর শিবির সভাপতি আর. মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

শোডাউন চলাকালে জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সদর জামায়াতের সেক্রেটারী হাবিবুর রহমান বলেন, “আজকের শোডাউন প্রমাণ করেছে সাতক্ষীরার মানুষ মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে ঐক্যবদ্ধ। নির্বাচনে আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সাতক্ষীরা-২ আসনে জামায়াত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল র‌্যালি

আপডেট সময়: ০২:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫