আজ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ Logo শ্যামনগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল Logo তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণীর পাশে ইউএনও Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

যুব সমাজকে মাদকমুক্ত ও সুস্থ্য রাখতে খেলাধুলার বিকল্প নেই- ধানের শীষের কান্ডারী আব্দুর রউফ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৫০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে জুলাই শহীদ স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে খলিলনগর ফুটবল মাঠে যুব সংঘের আয়োজনে খলিলনগর বিএনআর যুব সংঘের সভাপতি মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা-২আসনের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে মাদকমুক্ত ও সুস্থ্য রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরো বলেন আমি সব সময় আপনাদের সুখে-দু:খে পাশে ছিলাম। আমি ২০০০ সালের বন্যার সময় খৈতলা বেড়িবাঁধ রক্ষা করতে এই এলাকার মানুষের পাশে ছিলাম। ফ্যাসিস্ট সরকারের আমলে যখন আমার একমাত্র ছেলে গুম হয়ে যায় সেসময় আমি তার স্মরণে জনগণের সেবার উদ্দেশ্য ফ্রি এ্যাম্বুলেন্স চালু করেছিলাম। আমি আগামীতেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থা ভাজন হওয়ার কারণে অনেক বিচার বিচক্ষণ করে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি, বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, সদর থানা যুব দলের সভাপতি গোলাম সরোয়ার, বৈকারী ইউনিয়ন জামায়াতের আমির মো. জালাল উদ্দিন, বৈকারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মো. তজিবার রহমান, আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা লুৎফুল আলম খোকন প্রমুখ। টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় কামালনগর যুব সংঘ বনাম খলিলনগর বিএনআর যুব সংঘ। খেলায় কামালনগর যুব সংঘকে টাইবেকারে ৭/৮ গোলে পরাজিত করে খলিল নগর বিএনআর যুব সংঘ জয়লাভ করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এ সময় দলীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদীউজ্জামান বাদশা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ

যুব সমাজকে মাদকমুক্ত ও সুস্থ্য রাখতে খেলাধুলার বিকল্প নেই- ধানের শীষের কান্ডারী আব্দুর রউফ

আপডেট সময়: ০৮:৫০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫