আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা-৩ আসনে মহেশ্বরকাটিতে বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (আশাশুনি-শ্যামনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন প্রচারণা জোরদার করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণের সময় প্রার্থী বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা ও রাষ্ট্র সংস্কার রূপরেখা তুলে ধরেন। তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন। এ সময় তার সঙ্গে ছিলেন শওকাত হোসেন, আবু জাহিদ সোহাগ, হেদায়েতুল ইসলাম, শেখ নাজমুল ইসলাম, মশিউর হুদা তুহিনসহ অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী। নেতাকর্মীরা জানান, জনগণ পরিবর্তন চায় এবং আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন। লিফলেট বিতরণকালে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা গেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সাতক্ষীরা-৩ আসনে মহেশ্বরকাটিতে বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

আপডেট সময়: ০৮:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫