আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভারত থেকে দেশে ফিরেছেন শিশু সহ ৩০ কিশোর-কিশোরী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

আব্দুল জলিল, যশোর: ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন শিশু সহ ৩০ জন কিশোর-কিশোরী। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্টে হস্তান্তর করে। পরে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তাদের বেনাপোল থানার পুলিশের কাছে হস্তান্তর করে। মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস বলেন, “ফেরত আসার আগে এই কিশোর-কিশোরীরা ভারতে অবৈধভাবে প্রবেশ করার পর কলকাতার একাধিক থানা পুলিশের হাতে আটক ছিলেন। পরে কলকাতার সেন্ট্রাল হোমে থাকার পর দুই দেশের অনুমোদনে বিশেষ ট্রাভেল পারমিট পেয়ে দেশে ফিরে আসেন।” সাংবাদিক ও এনজিও কর্মী শামসুল হুদা জানান, “১১ জন শিশুসহ মোট ৩০ জন কিশোর-কিশোরী দেশে ফিরেছেন। এরা বিভিন্ন সময়ে ভারতে যাওয়ার পর স্থানীয় পুলিশের হাতে আটক হন। তাদের বাড়ি খুলনা ও আশপাশের বিভিন্ন এলাকায়।” বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. শাখাওয়াত হোসেন জানান, “আইনানুগ প্রক্রিয়ার পর তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তিনটি এনজিও সংস্থার হাতে তাদের দায়িত্ব হস্তান্তর করা হবে।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

ভারত থেকে দেশে ফিরেছেন শিশু সহ ৩০ কিশোর-কিশোরী

আপডেট সময়: ০৮:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫