আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে দক্ষতা সন্তোষজনক: প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

আব্দুর রহমান: সাতক্ষীরা সদর উপজেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সার্বিক শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। বুধবার তিনি দক্ষিণ সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাউন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে শিক্ষকরা জানান, বিদ্যালয়গুলোতে অ্যাসেসমেন্ট টুলসের মাধ্যমে শিক্ষার্থীদের বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ের শেখার অগ্রগতি যাচাই কার্যক্রম চলমান রয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে তৃতীয় প্রান্তিক (বার্ষিক) মূল্যায়ন অনুষ্ঠিত হবে বলেও তারা জানান। এ মূল্যায়ন শেষে নতুন বছরে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে, যার প্রস্তুতিও চলছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন শিক্ষার্থীদের শতভাগ স্কুল ইউনিফর্ম নিশ্চিত করা এবং বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে তাদের দক্ষতা সন্তোষজনক হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষকদের আন্তরিক কর্মতৎপরতার প্রশংসা করেন। এ সময় তিনি দক্ষিণ সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন অপসারণ করে নতুন ভবন নির্মাণ এবং শিক্ষার্থীদের স্থানসংকুলান সমস্যা সমাধানে মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের আশ্বাস দেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে দক্ষতা সন্তোষজনক: প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন

আপডেট সময়: ০৭:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫