আব্দুর রাজ্জাক: আশাশুনি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সদর ক্লিনিকে সেবার মানে শঙ্কা দেখা দিয়েছে। গর্ভবতী মায়েরা এবং পরিবার পরিকল্পনা সেবাগ্রহীতারা সেবাবঞ্চিত এবং ভোগান্তিতে পড়ছেন। সদর ইউনিয়নের সোদকোনা গ্রামের শিল্পী রানী এবং শোভনালী ইউনিয়নের বালিয়াযাঙ্গা গ্রামের ফাতেমা বেগম গত রবিবার সকাল ১০টায় ক্লিনিকে গর্ভপরীক্ষার জন্য গেলে দেখেন ডাঃ ফাহমিদা আক্তারের রুম তালাবদ্ধ। ডাক্তারের রুমে ঢোকার চেষ্টা করলে তিনি রাগান্বিত হয়ে দরজা বন্ধ করেন এবং প্রায় এক ঘণ্টা পর খুলে দেন। বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের আকলিমা খাতুন জানিয়েছেন, ইমপ্লান্ট পরামর্শের জন্য গত বুধবার সকাল ১০:৩০ মিনিটে গেলে রুম তালাবদ্ধ ছিল। এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত সেবা দেওয়ার নিয়ম থাকলেও ডাঃ ফাহমিদা নিয়ম মেনে চলেন না বলে অভিযোগ উঠেছে। পরিবার পরিকল্পনা বিভাগের একজন নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তা বলেন, “ডাঃ ফাহমিদা দেরি করে অফিসে আসেন, স্থানীয় ও উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ব্যবহার করে দায়িত্ব পালন করছেন।” অভিযোগের প্রেক্ষিতে ডাঃ ফাহমিদা আক্তার বলেন, “আমার একটি ছোট শিশু আছে, তাই মাঝে মাঝে দেরি হয়। তবে রোগীদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করি না। আমার বিরুদ্ধে করা অভিযোগ ভিত্তিহীন।” সদর বিভাগের মেডিকেল অফিসার অতিরিক্ত দায়িত্বে ডাঃ মোঃ মফিজুল ইসলাম বলেন, “আমি বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
পরিবার পরিকল্পনা ক্লিনিকে সেবার মানে শঙ্কা : ভোগান্তিতে গর্ভবতী মায়েরা
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:৪০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- ১০৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























