আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ট্রাইব্যুনালে লোমহর্ষক বর্ণনা: রাজসাক্ষী আফজালুলের সাক্ষ্য

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:৩৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

ছয় তরুণের লাশ পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা
ন্যাশনাল ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় তরুণের লাশ পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনার বিস্তারিত বর্ণনা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজসাক্ষী শেখ আফজালুল হক। জবানবন্দিতে তিনি নিহতদের পরিবারসহ আদালতের কাছে ক্ষমা চান। বুধবার ট্রাইব্যুনাল-২-এর দুই সদস্যের বিচারিক প্যানেলের সামনে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন আফজালুল। তিনি জানান, ঘটনার সময় তিনি সরাসরি উপস্থিত ছিলেন না। পরে ১৫ আগস্ট অস্ত্র জমা দিতে এসে জানতে পারেন, আশুলিয়া থানার তৎকালীন ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন। আফজালুলের সাক্ষ্যের আগে গত মাসে বিভিন্ন প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সদস্যদের সাক্ষ্যগ্রহণ হয়েছে। এর মধ্যে ২২ নম্বর সাক্ষী শাহরিয়ার হোসেন সজিব, ভুক্তভোগী সানি মৃধা, আশুলিয়া থানার এসআই মো. আশরাফুল হাসান ও শহীদদের পরিবার সদস্যরা তাদের জবানবন্দি উপস্থাপন করেছেন। মামলার আনুষ্ঠানিক অভিযোগ ২ জুলাই ২০২৫ সালে দায়ের করা হয়। অভিযোগে ৩১৩ পৃষ্ঠা নথি, ৬২ সাক্ষী এবং ১৬৮টি দালিলিক প্রমাণাদি অন্তর্ভুক্ত রয়েছে। মামলায় গ্রেপ্তার আটজন, তবে সাবেক এমপি সাইফুল ইসলামসহ আরও আটজন পলাতক রয়েছেন। গত বছরের ৫ আগস্ট পুলিশের গুলিতে প্রাণ হারানো ছয় তরুণের লাশ পুলিশ ভ্যানে তুলে জীবন্ত মানুষকেও পেট্রোল দিয়ে পুড়িয়ে মেরেছে। এ ঘটনার প্রেক্ষিতে ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

ট্রাইব্যুনালে লোমহর্ষক বর্ণনা: রাজসাক্ষী আফজালুলের সাক্ষ্য

আপডেট সময়: ০৪:৩৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫