আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগ : সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:৩০:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় এতিমখানার নামে বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে একটি বিশেষ টিম সাতক্ষীরায় এসে তদন্ত শুরু করে। অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে গ্রামে অবস্থিত আবু জাফর সিদ্দিকীয়া এতিমখানা ২০০৮ সালের পর থেকেই কার্যক্রমহীন হয়ে পড়ে। কিন্তু এতিমখানাটি বন্ধ থাকা অবস্থায়ও ২০১১ সালের ১০ অক্টোবর উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে যোগদান করার পর থেকে কর্মকর্তা মো. রোকনুজ্জামান শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি কবির হোসেন ও তার সহযোগীদের যোগসাজশে ভুয়া রেজুলেশনের মাধ্যমে সরকারি বরাদ্দের লাখ লাখ টাকা উত্তোলন করেন বলে অভিযোগ উঠেছে। জেলা সমাজসেবা কর্মকর্তা সায়েদুর রহমান মৃধা বলেন, “অভিযোগ অত্যন্ত গুরুতর। তদন্ত দল কাজ শুরু করেছে। যথা নিয়মে ও স্বচ্ছতার ভিত্তিতে তদন্ত সম্পন্ন হবে।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগ : সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

আপডেট সময়: ০৪:৩০:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫