আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের গাবুরা পরিদর্শন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৩৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

গাবুরা শ্যামনগর প্রতিনিধি: দুর্যোগপ্রবণ গাবুরায় সাইক্লোন শেল্টার নির্মাণের জন্য সম্ভাব্য স্থানে পরিদর্শনে এসেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে তিনি ৯ নং সোরা ইবতেদায়ী মাদ্রাসা মাঠে পৌঁছান। সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক (যুগ্মসচিব) মোঃ আব্দুল্লাহ আল-মামুন, শ্যামনগর উপজেলার ইউএনও দিদারুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাতসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

গাবুরাবাসীর পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিএম মাছুদুল আলম, ইউপি সদস্য, এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা সচিবকে স্বাগত জানান।

বারবার ঘূর্ণিঝড় ও জোয়ারের ক্ষতিগ্রস্ত এবং যোগাযোগ বিচ্ছিন্ন অঞ্চল হওয়ায় গাবুরায় একাধিক সাইক্লোন শেল্টার নির্মাণের উদ্যোগের কথা জানান সচিব মোস্তাফিজুর রহমান। এ লক্ষ্যে তিনি চাঁদনীমুখায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং ৯ নং সোরা ইবতেদায়ী মাদ্রাসা, নেবুবুনিয়া ও বড় গাবুরা এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের গাবুরা পরিদর্শন

আপডেট সময়: ০৩:৩৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫