আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে খাজরায় বিক্ষোভ ও মানববন্ধন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

এসএম আলমগীর হোসেন, আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল ও ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেয়ার দাবিতে টানা ১৫তম দিনের মতো খাজরা বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় মাসুদ পারভেজ সোহেলের সভাপতিত্বে এ কর্মসূচি হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি জুলফিকার আলী জুলি। আরও বক্তব্য দেন খাজরা ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য রুহুল কুদ্দুস, ইলিয়াস হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি আব্দুল লতিফ, খাজরা ছাত্রদলের সভাপতি সেলিম হোসেন লিটন, ছাত্রদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাফায়েত হোসেন সাগর, ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম সম্পাদক বাদশা আলমগীর ও আয়ুব আলী সোহেলসহ অন্যরা।

বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনবিচ্ছিন্ন কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে জনপ্রিয় নেতা ডা. শহিদুল আলমকে মনোনয়ন দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা এবং আমরণ অনশনেরও হুঁশিয়ারি দেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল খাজরা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে খাজরায় বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট সময়: ০২:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫