আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

স্কুল ফিডিং কর্মসূচি পরিদর্শন করলেন সাতক্ষীরার প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

আব্দুর রহমান: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শুরু হয়েছে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের ১৫০টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হওয়া স্কুল ফিডিং কর্মসূচি। সোমবার শ্যামনগর উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেছেন সাতক্ষীরার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। তিনি উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর শিক্ষার্থীদের মধ্যে ইউএইচটি মিল্ক বিতরণ করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, “বিদ্যালয় চলাকালীন প্রতিদিন শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সমৃদ্ধ ফর্টিফাইড বিস্কুট, ইউএইচটি মিল্ক, বনরুটি, সিদ্ধ ডিম ও ফল বিতরণ করা হবে। শুরুতে শুধুমাত্র ইউএইচটি মিল্ক বিতরণ করা হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের সার্বিক পুষ্টি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে স্কুল ফিডিং কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।” এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফফর উদ্দীন, শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনামুল হকসহ ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ফিডিং এর ইউএইচটি মিল্ক পেয়ে উচ্ছ্বসিত ছিলেন। এছাড়া কর্মসূচির প্রথম দিনে বিদ্যালয়ের উপস্থিতি শতকরা ৯০% থেকে ৯৫% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, জানিয়েছেন শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা। বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি ও উপস্থিতির হার বৃদ্ধি পাবে এবং ঝরে পড়ার হার কমবে বলে আশা করা হচ্ছে। শ্যামনগর উপজেলায় ইউনিয়ন ১১টি এবং পৌরসভা ১টি, মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় ১শ ৯১টি, যেখানে শিক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ১শ ৫২ জন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

স্কুল ফিডিং কর্মসূচি পরিদর্শন করলেন সাতক্ষীরার প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন

আপডেট সময়: ০৮:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫