আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ Logo শ্যামনগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল Logo তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণীর পাশে ইউএনও Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জমির বিরোধে প্রতিপক্ষের হামলা: মামলা করেও আতঙ্কে পরিবার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

আসামীদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা
শেখ হাসান গফুর: সাতক্ষীরা সদর উপজেলার শাল্যে এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ওপর একদল হামলাকারীর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। গত ১৩ নভেম্বর সকাল ১০ টার সময় এই ঘটনা ঘটে। এব্যাপারে সাতক্ষীরা থানায় মামলা নং- জিআর ৫৯৭/২৫ (সাত)।
স্থানীয়রা জানান, হামলায় হামলাকারীরা দা, লোহার রড, বাঁশের লাঠি ও কুড়ালসহ বাদীর বসত বাড়ীর সামনে এসে পরিবারের সদস্যদের ওপর আক্রমণ চালায়। হামলায় গোলাম মোস্তফা (৬৫), তার ভাই মোঃ ফারুক হোসেন (৫০), স্ত্রী মোছাঃ শাহানারা খাতুন, ছেলে সদিক এবং অন্যান্য পরিবার সদস্যরা গুরুতরভাবে আহত হন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং হামলার সময় বাদীর ভাই ফারুক হোসেন কনুইয়ের হাড় কেটে গুরুতর জখম এবং আশংকাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।
মামলার এজহার সূত্রে জানা যায়, বিবাদী কামরুল ইসলাম, মনিরুল ইসলাম, তহিদুল ইসলাম ও রফিকুল ইসলাম বাদী গোলাম মোস্তফাসহ তার পরিবারের লোকজনের উপর অমানবিক হামলা চালায়। গোলাম মোস্তফার ডান হাতের আঙ্গুলে কেটে রক্তাক্ত হন। এসময়ে রফিকুল ইসলামের হুকুমে বাদীর স্ত্রীকে চুল ধরে ফেলে মারধর করা হয়। এছাড়াও বাদীর ভাইয়ের স্ত্রীকে তহিদুল ইসলাম লাথি ও ঘুষি মারেন। হামলার পরে আশপাশের লোকজনের ডাকচিৎকারে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাদীর ভাই ফারুক হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। এই ঘটনায় বাদী সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্তভার সাব-ইন্সপেক্টর প্রদীপ রায়ের কাছে অর্পিত হয়েছে। মোঃ গোলাম মোস্তফা জানান, হামলার পেছনে মূল কারণ হলো জমি সংক্রান্ত বিরোধ। তিনি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় আবেদন করেছেন। আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন আতঙ্কিত পরিবারটি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ

জমির বিরোধে প্রতিপক্ষের হামলা: মামলা করেও আতঙ্কে পরিবার

আপডেট সময়: ০৭:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫