আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তারুণ্যের উৎসব সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

মাসুদ আলী: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ (২য় পর্ব) উদযাপন উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয় ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠান আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি তরুণ প্রজন্মকে নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে উন্নত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মুহাঃ জিল্লুর রহমান, মোহিনী তাবাসসুম ও মুফাচ্ছিনুল ইসলাম তপু। এসময় উপস্থিত ছিলেন দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার বার্তা সম্পাদক আব্দুর রহমান, স্টাফ রিপোর্টার মাসুদ আলী, দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি আব্দুর রহিম, সাতক্ষীরার সকালের নিজস্ব প্রতিবেদক শাহাজান আলী, মাহফিজুল ইসলাম আক্কাজ ও হাফিজুর রহমান। সাঁতার প্রতিযোগিতায় ২৭ জন বিজয়ীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অতিথিরা দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা প্রকাশ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

তারুণ্যের উৎসব সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

আপডেট সময়: ০৬:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫