আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তারুণ্যের সৃজনশীলতার পথ আরও বিস্তৃত করছে বন্ধুসভা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: তরুণদের সৃজনশীলতা বিকাশের অন্যতম বড় প্ল্যাটফর্ম হিসেবে প্রথম আলো বন্ধুসভা ২৭ বছর ধরে কাজ করছে। প্রযুক্তিনির্ভর সময়ে তরুণদের চিন্তাশক্তি, মূল্যবোধ, মানবিকতা ও নেতৃত্বগুণ গড়ে তোলায় সংগঠনটির ভূমিকা আরও বিস্তৃত হয়েছে বলে মন্তব্য করেন সুধীজনেরা। শনিবার রাতে সাতক্ষীরা শহরের গোলপাতা রেস্টুরেন্টে কেক কেটে বন্ধুসভার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এতে সাতক্ষীরা বন্ধুসভার সদস্যদের পাশাপাশি বিভিন্ন পেশার সুধীজনেরা উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহি, কবি স ম তুহিন, সাংবাদিক বিপ্লব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সাতক্ষীরা বন্ধুসভার বন্ধু শিরিনা আক্তারের গান পরিবেশনে বাড়ে আনন্দের আবহ। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা কল্যাণ ব্যানার্জী বলেন, তরুণদের সৃজনশীল চর্চার প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যেই বন্ধুসভার যাত্রা শুরু। এখন এটি দেশের অন্যতম বড় তরুণ প্ল্যাটফর্ম, যা গর্বের বিষয়। এ ছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সাবেক সহসভাপতি রাহাতুল ইসলাম, মো. হোসেন আলী, মলয় কান্তি মণ্ডল, সাধারণ সম্পাদক মো. আবু তাহের বিল্যাহ, দপ্তর সম্পাদক নাঈমুর রহমান নাঈম, বইমেলা সম্পাদক জান্নাত আলম, প্রশিক্ষণ সম্পাদক রিদয় মণ্ডলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

তারুণ্যের সৃজনশীলতার পথ আরও বিস্তৃত করছে বন্ধুসভা

আপডেট সময়: ০৬:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫