আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ Logo শ্যামনগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল Logo তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণীর পাশে ইউএনও Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আমেরিকা থেকে গম নিয়ে মোংলা বন্দরে এসেছে এম,ভি উইকোটাটি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

আমেরিকা থেকে সরকারের আমদানিকৃত গম নিয়ে এই প্রথম সরাসরি মোংলা বন্দরে এসেছে এম,ভি উইকোটাটি। শুক্রবার বিকেলে জাহাজটি মোংলা বন্দরের ফেয়ার ওয়েতে ভিড়ে। এরপর গমের গুণগতমানের পরীক্ষানিরীক্ষা শেষে রবিবার ( ১৬ নভেম্বর) সকাল থেকে জাহাজটি হতে গম খালাসের কাজ শুরু হয়েছে।

খাদ্য অধিদপ্তরের মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুস সোবহান সরদার বলেন, আমেরিকা থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে আসা জাহাজ এম,ভি উইকোটাটি শুক্রবার বিকেলে মোংলা বন্দরের ফেয়ার ওয়েতে ভিড়ে। এরপর জাহাজে আসা খাদ্য শস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষানিরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষানিরীক্ষায় গুণগতমান বজায় থাকায় গম খালাসের কাজ শুরু হয়। আজ সকাল থেকে জাহাজটি হতে গম খালাসের কাজ শুরু হয়েছে। ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গমের মধ্যে ৩৫ হাজার ৭৫ মেট্রিক টন মোংলার খাদ্য গুদামে সংরক্ষণ করা হবে। বাকী গম যাবে খুলনা, বরিশাল ও রাজশাহীতে। উইকোটাটি একটি বড় জাহাজ, এর গভীরতা বেশি এবং জাহাজে গমও বেশি। তাই ফেয়ার ওয়েতে রেখে খালাস করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমেরিকা ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জি-টু-জি-১ এর অধীনে আমেরিকা থেকে এই প্রথম সরাসরি ৬০ হাজার ৮৭৫ মেট্টিক টন গম নিয়ে উই কোটাটি জাহাজটি মোংলা বন্দরে এসেছে। এর আগে যে-সব জাহাজ এসেছে সেগুলো চট্টগ্রাম বন্দর হয়ে মোংলা বন্দরে আসে।

মুহাম্মদ আব্দুস সোবহান সরদার বলেন, আমেরিকা-বাংলাদেশ জি টু জি চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর প্রথম চালানে গত ২৫ অক্টোবর ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম ও ৩ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। ১৪ নভেম্বর আমদানিকৃত এটি গমের তৃতীয় চালান। চুক্তি মোতাবেক ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গমের মধ্যে আমেরিকা থেকে তিনটি চালানে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ

আমেরিকা থেকে গম নিয়ে মোংলা বন্দরে এসেছে এম,ভি উইকোটাটি

আপডেট সময়: ০৪:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫