আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আটুলিয়ায় ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় ওলামা সম্মেলন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:৫৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের উদ্যোগে শনিবার সকাল ১০টায় ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা মাহবুবুর রহমান। অনুষ্ঠানে ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত আলেম-ওলামা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন শ্যামনগরের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আলেম সমাজের অগ্রণী ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, দেশের জনগণ নৈতিকতা ও সুষ্ঠু নেতৃত্ব চান, সেই নেতৃত্ব প্রদানে আলেমদের ঐক্য ও কর্মতৎপরতা প্রয়োজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল মজিদ, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, ওলামা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা আমিনুর রহমান ও উপজেলা শুরা সদস্য অধ্যক্ষ অহিদুজ্জামান। তারা বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে আলেম সমাজের আদর্শিক দৃঢ়তা ও নেতৃত্ব সময়ের দাবি। উপস্থিত আলেম-ওলামারা সমকালীন জাতীয় পরিস্থিতি, মুসলিম সমাজের করণীয় ও ইসলামী শিক্ষা বিস্তারের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন ইউনিয়ন ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আতিকুর রহমান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

আটুলিয়ায় ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় ওলামা সম্মেলন

আপডেট সময়: ০৭:৫৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫