স্টাফ রিপোর্টার: সদর উপজেলার বালিয়াডাঙ্গায় ঐতিহ্যবাহী ৮ দলীয় দাড়িয়াবান্ধা (গাদন) নকআউট টুর্নামেন্ট ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। খেলাটি বাবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বালিয়াডাঙ্গা যুব কমিটি আয়োজিত হয়। প্রতিযোগিতায় কাশিমপুর, সেনেরগাতী, বাটরা, জোড়দিয়া, নীলিখালি, পাঁচানী, তলুইগাছা ও মেল্লেকপাড়া দল অংশগ্রহণ করে। চূড়ান্ত ম্যাচে কাশিমপুর দল বাটরা দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রং তুলি আর্টের মোঃ মহিবুল্লাহ। প্রধান অতিথি ছিলেন মংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আগরদাঁড়ী ইউনিয়ন যুব দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সমাজসেবক আবুল হাসান ও পলাশ। বিজয়ী কাশিমপুর দলকে ২৪ ইঞ্চি কালার এলইডি টেলিভিশন এবং রানার্সআপ বাটরা দলকে একটি ছাগল প্রদান করা হয়। খেলাটি পরিচালনা করেন দৈনিক দিন প্রতিদিনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত
-
আজকের বাণী - আপডেট সময়: ০৭:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- ১২৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























