আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের গণসংযোগ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:৫০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও আলিপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রউফ শনিবার (১৫ নভেম্বর) সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন। তিনি দোকানপাট, বিভিন্ন প্রতিষ্ঠান, বাড়িঘর ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে দোয়া ও সমর্থন চান। গণসংযোগে এলাকাবাসী রাস্তাঘাট, ড্রেনেজ-জলাবদ্ধতা, শিক্ষা-স্বাস্থ্য সুবিধা ও নিরাপত্তা-সংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেন। আব্দুর রউফ মনোযোগ দিয়ে তা শোনেন এবং পরিবর্তনের জন্য একসাথে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, “সাতক্ষীরা-২ আসনে এমপি নির্বাচিত হলে উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য। এলাকার মানুষ শান্তি, নিরাপত্তা ও মৌলিক সেবার উন্নতি চান। ধানের শীষ প্রতীক বিজয়ী হলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।” গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহীন, সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। মাওয়া চায়নিজ রেস্তোরাঁ, নিউ মার্কেট মোড়, রক্সি সিনেমা হল মোড়, মোজাহের পেট্রোল পাম্প, জজকোর্ট এলাকা ও খুলনা রোড মোড়ে গণসংযোগে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের মতে, আব্দুর রউফের প্রচারণা এলাকাবাসীর মধ্যে নতুন আশার সৃষ্টি করেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের গণসংযোগ

আপডেট সময়: ০৭:৫০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫