আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে নারীর সোনার গহনা ও মোবাইল ছিনতাই

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

প্রকাশ্য দিবালোকে এক নারীকে চেতনানাশক স্প্রে করে তার পরিহিত প্রায় এক ভরি ওজনের তিনটি সোনার গহনা ও দুটি মোবাইল সেট ছিনতাই করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালের দিকে সাতক্ষীরা শহরের পিএন হাইস্কুলের পাশে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত নারীর নাম সিমা রায় (৪৯)। তিনি সাতক্ষীরা শহরের খান মার্কেটের গহনা শিল্পী শেখর রায়ের স্ত্রী। তিনি যশোরের অভয়নগরের বাশুড়ী গ্রামের বাসিন্দা ও বর্তমানে সাতক্ষীরা শহরের কামাননগরের সঙ্গীতা মোড়ের পার্শ্ববর্তী জবেদ আলীর বাড়ির ভাড়াটিয়া। সিমা রায় জানান, বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে সুলতানপুর বড়বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়বাজারের ভ্যারাইটি স্টোর্সের সামনে দিয়ে দিবা-নৈশ কলেজের দিকে যাওয়ার সময় ২১/২২ বছর বয়সী ও ৩০ বছর বয়সী দুইজনকে তার পিছনে পিছনে হাঁটতে দেখেন। শুশিল ময়রার দোকানের সামনে পৌঁছালে তাকে অনুসরণকারি দুইজনের মধ্যে একজন পিছন দিক থেকে তার ঘাড়ে হাত দেয়। তিনি পিছনে ফেরা মাত্রই নাকের কাছে কিছু একটা স্প্রে করা হয়। একপর্যায়ে ওই দুইজন তার সাথে কথা বলতে বলতে তিনি চেতনা হারানোর উপক্রম হলে পিএন হাইস্কুলের পাশে সেলুনের দোকানের পাশে ডেকরেটর গলিতে নিয়ে যায়। কোন কিছু বুঝে ওঠার আগে তার গলায় থাকা ৫ আনা ওজনের সোনার চেইন, চার আনা ওজনের একজোড়া সোনার কানের দুল, চার আনা সোনা বাঁধানো হাতের দুটি শাখা খুলে নেয় তারা। তার কাছে থাকা ২৫ হাজার টাকা মূল্যের একটি ও ১৩৫০ টাকা ওজনের একটি মোবাইল সেট নিয়ে নেয়। ছিনতাই হওয়া মালামালের মূল্য প্রায় দুই লাখ টাকা। একপর্যায়ে তারা তার কাছে একটি শপিং ব্যাগে থাকা এক কেজি ওজনের লবনের প্যাকেট ধরিয়ে দিয়ে সাহা সুইটস এ দিয়ে আসতে বলে। বিষয়টি তার পরিবারের লোকজন জানতে পেরে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, এ ঘটনায় সিমা রায় বৃহষ্পতিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্বাস আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্বাস আলী জানান, তদন্তভার পাওয়ার পর ওই দুই ছিনতাইকারির পরিচয় জানার জন্য পিএন হাইস্কুলের পাশর্^বর্তী বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে নারীর সোনার গহনা ও মোবাইল ছিনতাই

আপডেট সময়: ০৯:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫