আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ Logo শ্যামনগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল Logo তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণীর পাশে ইউএনও Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সুন্দরবনের শ্যামনগর এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক কৈখালীর ভেটখালী বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে এক অস্ত্র ব্যবসায়ী বনের ভিতর পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মামুন কয়াল—যিনি একজন দুর্ধর্ষ সন্ত্রাসী, মানব পাচারকারী ও ভারত থেকে অস্ত্র ও মাদক চোরাচালানকারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তল্লাশিতে তার কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যে কৈখালীর শ্যামনগর থানাধীন বয়াসিং সংলগ্ন একটি খালের পাশে পুতে রাখা একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ওয়ান শুটার গান এবং ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে কোস্ট গার্ড।

এছাড়া বিজিবির সহায়তায় মামুন কয়ালের বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময়: ০৬:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫