আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ Logo শ্যামনগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল Logo তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণীর পাশে ইউএনও Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের তুজলপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো: আব্দুল আলিম (৩৫)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবাকসা এলাকার মোঃ রেজাউল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্দুল আলীম তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে কলারোয়ায় বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেলা পৌনে ১২টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের তুজলপুর এলাকায় জনৈক নজরুল ইসলামের সার কীটনাশকের দোকানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে গিয়ে ট্রাকের ঢাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় আব্দুল আলিম।

এ ঘটনায় সামান্য আহত হয় মোটরসাইকেল চালক। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময়: ০৯:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫