আজ শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আলিপুরে দোয়া মাহফিল Logo বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা সাইবার দলের দোয়া মাহফিল Logo সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া Logo সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ Logo সাতক্ষীরা–২ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল খালেকের গণসংযোগ Logo প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত Logo সড়ক দুর্ঘটনা কমাতে মধ্যরাতে স্পিড ব্রেকারে রং করল সাতক্ষীরার ছাত্রদল নেতৃবৃন্দ Logo সাতক্ষীরা–২ আসনে ধানের শীষের ভোটারদের ব্যাপক সাড়া Logo গোদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাজুক ভবন, ঝুঁকিতে ১৮৩ শিক্ষার্থী Logo ফেসবুক পোস্ট ডিলেটকে কেন্দ্র করে সরকারি বালক বিদ্যালয়ে সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী!
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা ৩ আসনে ডাঃ শহিদুল ইসলামের মনোনয়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

এসএম আলমগীর হোসেন, আশাশুনিতে উপজেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাতক্ষীরা-৩ আসনে ডাঃ মোহাম্মদ শহিদুল ইসলামের মনোনয়ন দাবিতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ই নভেম্বর) বিকাল ৩টায় বুধহাটার করিম সুপার মার্কেটে এই কর্মসূচি পালিত হয়।

খাজরা ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ২০০ মোটরসাইকেলের একটি বিশাল বহর অংশ নেয়। মিছিলের নেতৃত্বে ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি জুলফিকার আলী জুলী, আশাশুনি উপজেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি আব্দুল লতিফ, খাজরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাবেক যুবদল সভাপতি খাজরা ইউনিয়ন মোঃ এনামুল ইসলাম, সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক খাজরা ইউনিয়ন মোঃ জাকির হোসেন, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম, খাজরা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, ৭ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ বাদশা আলমগীর সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা ডাঃ শহিদুল ইসলামের প্রতি তাঁদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। তাঁরা বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে আমরা ডাক্তার মোহাম্মদ শহিদুল ইসলামের সাথে রাজনীতি করে আসছি। তিনি অসহায় ও দুঃস্থ মানুষের কান্ডারী এবং একজন ত্যাগী নেতা। তাঁকে মনোনয়ন না দিয়ে যাকে আমরা চিনি না, জানি না, সেই কাজী আলাউদ্দিনকে মনোনয়ন দেওয়ায় আশাশুনির সর্বস্তরের জনগণ তাঁকে বয়কট করেছে।”

মিছিল থেকে স্লোগান ওঠে, “কাজী হটাও, শহিদুল আলমকে মনোনয়ন দাও।” বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে হলে ডাক্তার মোহাম্মদ শহিদুল ইসলামকেই মনোনয়ন দিতে হবে, অন্যথায় সাতক্ষীরার এই আসনটি হারাবে বিএনপি। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ডাঃ মোহাম্মদ শহিদুল ইসলামের নেতাকর্মীরা তাঁদের প্রিয় নেতার পক্ষে স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে ডাঃ মোহাম্মদ শহিদুল ইসলামের অনুসারীরা তাঁদের দাবি জোরালোভাবে তুলে ধরেছেন এবং দলীয় হাইকমান্ডের প্রতি তাঁদের নেতার মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আলিপুরে দোয়া মাহফিল

সাতক্ষীরা ৩ আসনে ডাঃ শহিদুল ইসলামের মনোনয়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময়: ১০:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫