আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ Logo শ্যামনগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল Logo তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণীর পাশে ইউএনও Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জাতীয় সংহতি দিবস, এই দিনে বিভাজন নয়, ঐক্যের আহবান কাজী আলাউদ্দিন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:০০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় কালিগঞ্জ সরকারি মহিলা কলেজ সংলগ্ন মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদলসহ থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, পতাকা ও রঙিন বেলুন নিয়ে সুসজ্জিত মিছিল সহকারে সভাস্থলে সমবেত হন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আখতারুজ্জামান বাপ্পি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. রোকনুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন,১৬ বছরের রাজনীতি দেখে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। গত পাঁচ বছরে দুই উপজেলার রাস্তাঘাট পিচ ঢালাই করেছি, প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, কাঁকশিয়ালি ব্রিজ নির্মাণ করেছি, কলেজ-মাদ্রাসা, ইউনিয়ন কমপ্লেক্স ও বাজার উন্নয়ন করেছি। এজন্যই মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে।

তিনি আরও বলেন,ওয়ান ইলেভেনের সময় অনেক এমপি দুর্নীতির দায়ে জেলে গিয়েছিল, কিন্তু আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি— কারণ আমি সবসময় মানুষের পাশে থেকেছি।
আজ জাতীয় সংহতি দিবস,এই দিনে আমি আহ্বান জানাই— বিভাজন নয়, ঐক্য চাই। আমরা সবাই মিলে দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় কাজ করব। সংহতির শক্তিতে অন্যায়, দুর্নীতি ও স্বার্থপর রাজনীতিকে পরাজিত করে জনগণের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ

জাতীয় সংহতি দিবস, এই দিনে বিভাজন নয়, ঐক্যের আহবান কাজী আলাউদ্দিন

আপডেট সময়: ১০:০০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫