আজ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীনের নেতৃত্বে বিশাল গণমিছিল

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

আরাফাত আলী, স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী আলাউদ্দীনের নেতৃত্বে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় কালিগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি ফুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে কাজী আলাউদ্দীন বলেন, “গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে আমি রাজপথে ছিলাম, যখন অনেকে মাঠে নামেননি। বিএনপির কঠিন সময়ে দলের পাশে থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছি। এজন্যই আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার প্রতি আস্থা রেখে ধানের শীষের প্রার্থী করেছেন।”

তিনি অভিযোগ করে বলেন, “দলের মনোনয়ন পাওয়ার পরও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল ইসলাম এখনো অসহযোগিতা করছেন। আমি আশা করি, তিনি দলের স্বার্থে এই মনোভাব পরিহার করবেন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।”

কাজী আলাউদ্দীন আরও বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে হবে। সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের পক্ষে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

গণমিছিলকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে, নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে কালিগঞ্জের প্রধান প্রধান সড়ক।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীনের নেতৃত্বে বিশাল গণমিছিল

আপডেট সময়: ০৯:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫