আজ বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পাটকেলঘাটায় মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

এস.এম. মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটার কুমিরা চারা বটতলা নামক স্থানে বৃহস্পতিবার ভোরে এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, নিহত অহিদুল ইসলাম (৩০) পাটকেলঘাটা থানার হাজরাপাড়া গ্রামের মৃত রশিদ মোড়লের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার ভোরে মির্জাপুর এলাকায় যাত্রী নামিয়ে ফেরার পথে কুমিরা চারা বটতলায় পাশে নর্দমায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও কিছু টাকা ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়।

নিহতের প্রতিবেশী ও স্থানীয় ব্যবসায়ী মো. নাজিম উদ্দিন জানান, “লাশ দেখে মনে হয়েছে অহিদুলের মৃত্যু ব্রেইন স্ট্রোকে হতে পারে।”

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাটকেলঘাটায় মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার

আপডেট সময়: ০৯:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫