মাহমুদুল ফিরোজ বাবুল, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর দাঁতিনা খালী এলাকায় অনুমোদন ছাড়াই সফটসেল কাঁকড়া প্রসেসিং করায় এক যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তির নাম সোহান, তিনি একই এলাকার আবু তোয়েব মোড়লের পুত্র।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার আব্দুল মজিদ গাজীর বাড়িতে অনুমোদনবিহীনভাবে কাঁকড়া প্রসেসিং করা হচ্ছিল। এ ঘটনায় শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সোহানকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে প্রসেসিংকৃত কাঁকড়াগুলো নষ্ট করে দেওয়া হয় এবং মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন বলেন, “খাদ্য নিরাপত্তা আইন, ২০১৩ অনুযায়ী অনুমোদন ছাড়া এ ধরনের সামুদ্রিক পণ্য প্রক্রিয়াজাত করা দণ্ডনীয় অপরাধ। জনস্বাস্থ্য ও দেশের রপ্তানি খাতের মান রক্ষায় এমন কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে উপস্থিত ছিলেন শ্যামনগর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তোহিদ হাসান, বুড়িগোয়ালিনী নৌ থানার ওসি ওহিদুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয় জনসাধারণ উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
রিপোর্টার 























