আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের ঘোষণা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহবায়ক আরাফাত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৫৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

মাসুদ আলী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), সাতক্ষীরার সকল সাংগঠনিক কার্যক্রম পুনরায় সচল হয়েছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত ও অসম্পূর্ণ কাজগুলোর বাস্তবায়ন এখন থেকে শুরু হবে বলে জানিয়েছেন সংগঠনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন। রবিবার (২ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব ইউনিট কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করে কার্যক্রম পুনরায় সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা আমাদের অসম্পূর্ণ কাজগুলো পুনরায় শুরু করছি। দীর্ঘদিন ধরে যেসব কার্যক্রম স্থবির ছিল, বিশেষ করে জুলাইয়ের শহীদ ও আহত ভাইদের পুনর্বাসন, চিকিৎসা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পিত উদ্যোগগুলো আমরা এখন থেকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। সে লক্ষ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা পূর্ণ উদ্যমে সাংগঠনিক কার্যক্রম চালু করেছে। তিনি আরও বলেন, আমাদের কাজের বড় অংশ জুড়ে থাকবে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলুপ্তি নিশ্চিত করা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন, এবং জুলাইয়ের শহীদ ও আহতদের অধিকার নিশ্চিত করা। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সব ইউনিট কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের ঘোষণা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহবায়ক আরাফাত

আপডেট সময়: ০৩:৫৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫