আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জের বসন্তপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক আটক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:৫৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

আবু হাসান, কালিগঞ্জ ব্যুরো: সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর সীমান্ত এলাকা থেকে বীরেশ্বর দাশ গুপ্ত (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির বসন্তপুর ক্যাম্পের সদস্যরা ক্যাম্প সংলগ্ন নদীর বাংলাদেশ সীমানা থেকে তাকে আটক করেন। আটক বীরেশ্বর দাশ গুপ্ত ভারতের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার সুরঞ্জন দাশ গুপ্তের ছেলে। আটক ভারতীয় নাগরিককে বুধবার (২৯ অক্টোবর) সকালে কালিগঞ্জ থানায় সোপর্দ করে বিজিবি।

থানা সূত্রে জানা গেছে, বিশেষ কায়দায় চারকোনা বিশিষ্ট ট্যাঙ্ক (নৌকা) বানিয়ে তার ভিতরে বসে কালিন্দী নদী পার হয়ে অবৈধভাবে বাংলাদেশ সীমানায় অনুপ্রবেশ করায় স্থানীয় জনতার সহায়তায় ভারতীয় নাগরিক বীরেশ্বর দাশ গুপ্তকে আটক করে বিজিবি। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

আটক বীরেশ্বর দাশ গুপ্ত জানান, তিনি নিজেদের সীমানা দিয়ে কুল্যার মোড় থেকে গৌরেশ্বর নদী এলাকায় যাওয়ার জন্য তার তৈরীকৃত নৌকায় রওনা হয়েছিলেন। কিন্তু জোয়ার-ভাটার হিসাব বুঝতে ভুল হওয়ায় ভাটির টানে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ সীমানায় এসে যায়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, অবৈধভাবে বাংলাদেশ সীমানায় অনুপ্রবেশের অভিযোগে বীরেশ্বর দাশ গুপ্ত নামে এক ভারতীয় নাগরিককে আটকের পর থানায় হস্তান্তর ও মামলা দায়ের করে বিজিবি। বুধবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

কালিগঞ্জের বসন্তপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক আটক

আপডেট সময়: ০১:৫৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫