আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

“৭ পদে ২৬ প্রার্থী, সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট নির্বাচন ১০ নভেম্বর”

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

সুরাইয়া খাতুন: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫-২০২৭ এর তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৫-২০২৭ এর নির্বাচন কমিশনার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। আগামী ১০ নভেম্বর ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে।

২৭ অক্টোবর মনোনয়নপত্র বিক্রয়, ৩০ অক্টোবর মনোনয়নপত্র দাখিল, আগামী ৩অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ৪ নভেম্বর মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি গ্রহণ, আগামী ৫ নভেম্বর মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তির নিষ্পত্তি এবং একই দিনে প্রার্থীগণের প্রাথমিক তালিকা প্রকাশ, ৬ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। আগামী ১০নভেম্বর সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১১ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪:০০ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৬ নির্বাচনী ৭টি পদে নির্বাচন করবেন প্রার্থীরা। ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি পদে ও কার্যনির্বাহী সদস্য পদে পাঁচজন। মোট ভোটার ১৭৫১ জন, নারী ভোটার ১৩২ জন ও পুরুষ ১৬১৯ জন। মনোনয়নপত্র গ্রহণের দিনে ভাইস চেয়ারম্যান পদে ৬জন, সেক্রেটারি পদে ৪ জন ও সাধারণ সদস্য পদে ১৬ জনসহ মোট ২৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় বিকালে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম মনিটরিং করেন প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন ও নির্বাচন কমিশনার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলাসহ সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

“৭ পদে ২৬ প্রার্থী, সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট নির্বাচন ১০ নভেম্বর”

আপডেট সময়: ০৭:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫